Headline :
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩২ হাজার কোটি টাকা দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

Reporter Name / ২২৬ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

রাজধানীর মিরপুরের শ্যামলপল্লী বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (১৮ মে) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই, রাত ৮টা ১০ মিনিটে, মিরপুর ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে মিরপুর ফায়ার স্টেশনের আরও দুইটি ইউনিটসহ কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট সাতটি ইউনিট একযোগে কাজ করে রাত ৯টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category