Headline :
পাটলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। বেলজিয়ামকে হারিয়ে প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র? খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং, জানালেন ট্রাম্প ইসরায়েল ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বানচালের চেষ্টা করছে: এরদোয়ান খামেনির জানাজায় যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য সাতদিন ছুটি দিয়েছি: ট্রাম্প গাজা যুদ্ধবিরতি ও ইরান চুক্তি দ্রুত কার্যকরের আহ্বান মিসরের প্রেসিডেন্টের আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

Reporter Name / ২০৫ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরবর্তী কর্মদিবসে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, আজ শনিবার উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এর পাশাপাশি, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520