জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ

Reporter Name / ২২০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জানা গেছে, স্নিগ্ধ এখন এই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।

উল্লেখ্য, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বড় ভাই। গত বছর ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের কথা জানানো হয়। সে সময় স্নিগ্ধকে এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল। পরে তাকে চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) দায়িত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category