Headline :
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩২ হাজার কোটি টাকা দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি সকল সংস্থাকে এগিয়ে আসার আহ্বান

Reporter Name / ২৩৬ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে আজ মঙ্গলবার দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “নৌ-পরিবহন মন্ত্রণালয় ও নৌ-পরিবহন অধিদপ্তর কর্তৃক ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আসন্ন বর্ষা মৌসুম ও বিদ্যমান প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য- ‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ’, অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে বলে আমি মনে করি।”

তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে যাতায়াত এবং পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম নদী ও নৌযান। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই পরিবহন ব্যবস্থা দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সব ধরনের নাগরিক সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই উদ্দেশ্যে সরকার নৌ-পথের নিরাপত্তা নিশ্চিতে নৌ-পথ খনন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষা ও নৌ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলের নৌ আইন মেনে চলা অত্যাবশ্যক। আমার বিশ্বাস ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ নিরাপদ নৌ চলাচল ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাই সবাইকে সচেতন ও সতর্ক থেকে নৌপথে চলাচলের অনুরোধ করছি। একই সঙ্গে নৌযান চালকদের নিরাপত্তা সরঞ্জামের সঠিক ব্যবহার করে সতর্ক হয়ে নৌযান পরিচালনা করার আহ্বান জানাচ্ছি।

প্রধান উপদেষ্টা ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category