এপ্রিলের ১২ দিনে এলো প্রায় ১৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স

Reporter Name / ১৮২ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

চলতি এপ্রিলের প্রথম ১২ দিনে দেশে ১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার ৯৪৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মার্চে দিনে প্রবাসী আয় এসেছিল ১০ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৩৩৩ ডলার। এ হিসাবে এপ্রিলের প্রবাসী আয় কিছুটা কমেছে।

মার্চের প্রবাসী আয়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৯ কোটি ৬৮ কোটি ৪০ লাখ ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় কোটি ২৮ লাখ ৮০ ডলার।

আর বেসরকারি ব্যাংকগুলোতে এসেছে ৫৯ কোটি তিন লাখ ৪০ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ লাখ ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category