Headline :
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩২ হাজার কোটি টাকা দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

প্রজ্ঞাপন না হলে নাগরিক কমিটিও চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে নামবে: সারজিস

Reporter Name / ২৮৮ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

২০২৪ সালে এসে ২৫ হাজার টাকা দিয়ে কীভাবে চলা সম্ভব, এ জবাব দেয়ার কেউ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (২২ ডিসেম্বর) শাহবাগে আন্দোলনরত পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের সঙ্গে একাত্মতা পোষণ করে এ কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক কমিটির এই নেতা গণমাধ্যমকে বলেন, পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের দাবি যৌক্তিক। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের সঙ্গে একাধিকবার কথা বলেছি আমরা। এই সরকারের কাছে প্রত্যাশা অনেক। দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি।

সারজিস আলম জানান, আগামী বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে প্রজ্ঞাপন না হলে নাগরিক কমিটিও চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে নামবে।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটমেন্ট দিয়েছে আগামী বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে নবম গ্রেডের সকল সুযোগ সুবিধাসহ লিখিত প্রজ্ঞাপন আসবে। জানুয়ারি থেকে কার্যকর করা হবে। আর যদি বৃহস্পতিবার বিকাল ৫টা মধ্যে প্রজ্ঞাপন না হয় তাহলে নাগরিক কমিটিও চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে নামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category