সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

Reporter Name / ২৭২ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র সদস্যরা এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, শনিবার বিভিন্ন সময়ে ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিছনাকান্দি, কালাইরাগ, লাফার্জ, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, নোয়াকোট, সোনারহাট, দমদমিয়া, বাংলাবাজার ও উৎমা বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ শাড়ি, থ্রি পিস, বিভিন্ন প্রকার কাপড়, গরু, চিনি, ফুচকা, জিরা ও কিসমিস এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন, শিং মাছ ও মোবাইল ফোন জব্দ করে।

এছাড়া চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করেছে বিজিবি। জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ২ লাখ ৭ হাজার ৫০০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category