Headline :
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩২ হাজার কোটি টাকা দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চারজন কারাগারে

Reporter Name / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

কলাবাগান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীসহ চারজনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অন্যরা হলেন— বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাত আরা কাজল, বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি’র ছাত্রলীগকর্মী শোভন মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগকর্মী হাসান ইমান শোভন।

গত ১৫ ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই তারেক মোহাম্মদ মাসুম। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত শনিবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করার কথা জানিয়েছিলেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category