সুনামগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথপুরে মিরপুর ইউনিয়ন যুবলীগ নেতা সাজ্জাদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর পৌর পয়েন্টে মীরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খান’কে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানা পুলিশ। ইতিপূর্বে মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শহর থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে জগন্নাথপুর পৌর পয়েন্টে তার গাড়ি থামিয়ে জগন্নাথপুর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যান।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।