দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সরকারি ছুটি থাকলেও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদযাপনে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও অংশগ্রহণ করতে হবে। ফলে সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতাও আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া দিবসটি যথাযথভাবে উদযাপনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়ে আলাদা চিঠি দিয়েছে মাউশি।

এর আগে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এবার দিবসটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত এই ছটিটা পাচ্ছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category