দুই ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে মোট পাঁচ দিন এবং ঈদুল আজহায় মোট ছয় দিন ছুটি থাকবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ঈদের আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন ও পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এতে ঈদুল আজহায় টানা ছয় দিনের ছুটি মিলবে।

দুই ঈদ মিলিয়ে আগামী বছর মোট ১১ দিন ছুটি উপভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category