Headline :
শপথের পর সরাসরি সিনেটর ডাকার আহ্বান আব্দুল আল-সাইয়েদ ম্যাকরনের ফ্রান্সে শিক্ষার্থীদের রাজপথ অবরোধ বাড়ল জেট ফুয়েলের দাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জগন্নাথপুরে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস- সাংবাদিক ও সংবাদ মাধ্যমের মালিক গ্রেপ্তারে নিতে হবে সংশ্লিষ্ট আদালতের পূর্বানুমতি বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বটমস গণ–অভ্যুত্থানের পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা শুরু ১ ডিসেম্বর

বাড়ল জেট ফুয়েলের দাম

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাড়ল জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম। অভ্যন্তরীণ রুটে ১৮২.৭১ টাকা থেকে বাড়িয়ে ১৮৯.০৩ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১ ডলার ১৮ সেন্ট থেকে কমিয়ে ১ ডলার ১৬ সেন্ট নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দরের আদেশ ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর হবে আদেশে উল্লেখ করা হয়েছে।

টানা ৪ মাস ধরে উর্ধমূখী রয়েছে জেট ফুয়েলের দাম। জুলাইয়ে অভ্যন্তরীণ রুটের প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৩০.৯৯ টাকা। সেখান থেকে বাড়িয়ে ১৫৯.৫২ টাকা করা হয়। পরের মাস সেপ্টেম্বর আরও বাড়িয়ে ১৬৫.৬৫ টাকা এবং অক্টোবর ১৮২.৭১ টাকা করা হয়।

২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে।

আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। তার আগে পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে। তবে একইমাসে একাধিক দফায় দাম সমন্বয়ের রেকর্ড রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category