Headline :
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ আর রাজনীতিতে ফিরতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

সুনামগঞ্জ-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

Reporter Name / ৭৭৩ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ (রবিবার) বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকায় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

দলীয় সূত্রে জানা গেছে, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত—কারণ এই প্রথমবারের মতো সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা থেকে কেউ বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

মনোনয়ন ঘোষণার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়ছর এম আহমেদ কে শুভেচ্ছা জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুনামগঞ্জ-৩ আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন। স্বাধীনতার পর এই আসন থেকে জাতীয় রাজনীতিবিদ প্রয়াত আব্দুস সামাদ আজাদ নির্বাচিত হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী ফারুক রশীদ চৌধুরী ও সদ্য সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জাতীয়তাবাদী দল মনে করছে, অতীতের তুলনায় এবার এ আসনে বিএনপি অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী। সুষ্ঠু নির্বাচন হলে কয়সর আহমেদের বিজয়ের সম্ভাবনা প্রবল বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category