Headline :
যুবনেত নেতা আক্তার এর মৃত্যুতে আওলাদ হোসেনের শোক প্রকাশ । জগন্নাথপুরে রসুলগঞ্জ বাজারে কয়ছর আহমেদ এর ধানের শীষের প্রচারনায় জনতার ঢল পর্তুগাল বিএনপি যুগ্ম আহবায়ক জামানের পিতার মৃত্যুতে কয়ছর আহমেদ এর শোক যুক্তরাজ্য থেকে প্রিয় বাংলাদেশে পা রাখলেন জগন্নাথপুর উপজেলার সাবেক ছাত্রদল নেতা মির্জা লিক্সন ও আকিকুর চৌধুরী কয়ছর এম আহমদ এর পক্ষে প্রচারনায় অংশ নিতে মির্জা নিক্সন আকিকুর চৌধুরী দেশের পথে। ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি ফিরলেন হেভিওয়েটরা

শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ

Reporter Name / ৬৩২ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারাল বাংলাদেশ। ২৪৮ রানের জবাবে খেলতে নেমে ৪৮.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৩২ রান করে শ্রীলঙ্কা। এই জয়ে ১-১ সমতায় ফিরল টাইগাররা। এর আগে, প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়েছিল শ্রীলঙ্কা।

শনিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় সংগ্রহ ১০ স্পর্শ করতেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম (৭)। এরপর ৬৩ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দেন পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। ইমন ফিফটি তুলে নিলেও ১৪ রান করে বিদায় নেন শান্ত।

এরপর তাওহিদ হৃদয় ও ইমন মিলে আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন। এটি বেশিদূর এগোতে পারেনি। কারণ ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি ইমন। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ৬৭ রানে। পাঁচে নামা মেহেদি হাসান মিরাজও পারেননি টিকে থাকতে। বাংলাদেশ দলের অধিনায়ক ১০ বলে করেছেন ৯ রান।

বিপর্যয়ে হাল ধরেছিলেন শামিম ও হৃদয়। কিন্তু তারাও জুটি ধরে রাখতে পারেননি। শামিম ভালো শুরুর ইঙ্গিত দিলেও করতে পারেন ২২ রান। জাকের আলীও উইকেটে সেট হয়েছিলেন। কিন্তু দলকে ২০০ পার করার পর তারও বিদায় ঘটে ব্যক্তিগত ২৪ রানে। তবে হৃদয় ফিফটি তুলে নেন। কিন্তু তানজিমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফেরেন হৃদয় (৫১)।

এই পরিস্থিতিতে সাকিব নিজেই দায়িত্ব কাঁধে তুলে নেন। খেলেন ২১ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস। কিন্তু অপরপ্রান্তে আর কেউ সঙ্গ দিতে না পারায় দলকে আড়াইশ পার করাতে পারেননি তিনি। বাংলাদেশের ইনিংসও থামে ৪৫.৫ ওভারে ২৪৮ রানে।

শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট পান আশিথা ফার্নান্দো, ৩ উইকেট নেন হাসারাঙ্গা।

জবাবে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় লঙ্কানরা। দলীয় ৬ রানের মাথায় ওপেনার পাতুম নিসাঙ্কার উইকেট খোয়ানোর পর দ্বিতীয় উইকেটে ৬৯ রানের দারুণ এক জুটি গড়েছিলেন কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা। এই জুটি ভেঙে দুই ব্যাটারকেই সাজঘরের পথ চিনিয়েছেন স্পিনার তানভীর।

এরপর লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কার উইকেট শিকার করেছেন খণ্ডকালীন বোলার শামীম পাটোয়ারী। এরপর কামিন্দু মেন্ডিস ও দুনিথ ভেল্লালাগেকে সাজঘরের পথ ধরান তানভীর। পরে জানিথ লিয়ানাগে ছাড়া আর তেমন কেউ রান করতে পারেননি। তার দুর্দান্ত ব্যাটিং অবশ্য লঙ্কান ভক্তদের জয়ের আশা দেখিয়েছিল। শেষপর্যন্ত জানিথ লিয়ানাগে ৭৮ রানে মুস্তাফিজের বলে সাজঘরে ফেরেন। তার আউটেই কার্যত শেষ হয় শ্রীলঙ্কার জয়ের আশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)