Headline :
সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর এনআইডিতে নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন গণঅভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের পাইকারি হারে গুম করে আ. লীগ : মির্জা ফখরুল

Reporter Name / ২৭৬ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেড় দশক ধরে কোনো কিছুকেই তোয়াক্কা করেনি।’

তিনি বলেন, ‘বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের পাইকারি হারে গুম করেছে। আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে একদিকে সমাজ ও রাজনীতিতে মাফিয়াদের উত্থান, অন্যদিকে গণতন্ত্রকামী মানুষ গুমের আতঙ্কে দিন-রাত উদ্বিগ্ন থেকেছে।’

আজ সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ পালন উপলক্ষে দেওয়া এক বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও পতিত আওয়ামী লীগ সরকার বরাবরই গুমের বিষয়টি সকল আন্তর্জাতিক ফোরামে নিলর্জ্জের মতো অস্বীকার করেছে।’

তিনি বলেন, ‘তাই একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব, সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ নির্বাচিত সরকারকে জনগণের নিকট জবাবদিহি করতে হয়। বাংলাদেশসহ বিশ্বব্যাপী গুমের শিকার সব ব্যক্তি ও পরিবারকে আমরা গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category