Headline :
দেশে নিবন্ধিত সিম ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের, দাবি রিপোর্টে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ফুটবল ভক্তদের জন্য বড় সুখবর, টি স্পোর্টসে সরাসরি ফুটবল বিশ্বকাপ ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়, আগের সব হরিলুটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু শান্তিরক্ষীরা দেশকে তুলে ধরছেন গৌরবময় জাতি হিসেবে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত

বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

লন্ডনে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা। স্থানীয় সময় সোমবার দুপুরে আড়াইটার দিকে দক্ষিণ-পশ্চিম লন্ডনে বিদ্যুৎ বিভ্রাটের ফলে ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাতাল রেললাইন বন্ধ হয়ে গেছে। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ বিভ্রাটের ফলে লন্ডনের পূর্ব-পশ্চিমাঞ্চলের এলিজাবেথ লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে প্যাডিংটন থেকে অ্যাবি উড পর্যন্ত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। আর পুরোপুরি বন্ধ রয়েছে বেকারলু লাইন। এটি এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসল থেকে উত্তর-পশ্চিম লন্ডন পর্যন্ত বিস্তৃত। জুবিলি লাইনের লন্ডন ব্রিজ থেকে ফিঞ্চলি রোড পর্যন্ত পরিষেবা বন্ধ এবং বাকি অংশেও বেশ ভোগান্তির শিকার হয়েছে যাত্রীরা। হঠাৎ এমন বিদ্যুৎ বিভ্রাটের ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এলিজাবেথ লাইনের যাত্রীরা।

গ্লাসগো থেকে হিথ্রো হয়ে প্যাডিংটনে এসে পৌঁছানো যাত্রী অ্যালিসন হেনড্রি বলেন, এটা খুবই বিরক্তিকর যে আমাদের আগে থেকে জানানো হয়নি। আমরা পুরো স্টেশনটা হেঁটে পার হয়ে এলাম, এখন আবার ফিরে যেতে হবে।

তার সঙ্গে থাকা জোসেফ রিচার্ডসন বলেন, আমার তেমন ক্ষতি হয়নি। তবে যাদের তাড়া রয়েছে তাদের বেশ সমস্যা পোহাতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520