পাহাড়ি ঢলে টালমাটাল তিস্তা

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টালমাটাল তিস্তা। নদীর পানি কখনো বাড়ছে, কখনো কমছে। বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, হরিপুর, চণ্ডীপুর ও কাপাশিয়া ইউনিয়নের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সড়ক-সেতু রক্ষাবাঁধ এবং ১৪ লাখ টাকা ব্যয়ে বসানো বাঁশের পাইলিংয়ে ধসের কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রংপুরের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে তিন সদস্যের এ কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সুপারিশ ও ব্যবস্থা নেবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য-

গাইবান্ধা : টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি কখনো বাড়ছে, কখনো কমছে। বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, হরিপুর, চণ্ডীপুর ও কাপাশিয়া ইউনিয়নের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এসব এলাকার মধ্যে কাপাশিয়া ইউনিয়নের উত্তর লালচামার এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত তিন দিনে শতাধিক বসতবাড়ি ও ২ শতাধিক বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে ভোরের পাখি গ্রামের আরও ২ শতাধিক পরিবার ঘরবাড়ি, গবাদি পশু ও হাঁস মুরগি নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে।

সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস : আগামী চার দিন দেশের কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি, আবার কোথাও বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষভাগে সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520