Headline :
সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর এনআইডিতে নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন গণঅভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শিঙাড়া খাওয়া নিয়ে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে জাহেদুল ইসলাম পারভেজ নামে এক ছাত্র নিহত হয়েছেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জাহেদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহে।

ওসি রাসেল সারোয়ার বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী শিঙাড়া খাচ্ছিলেন। এসময় একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থী শিঙাড়া খাওয়া দেখে হাসছিলেন। তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা হাসার কারণ জানতে চাইলে সংঘর্ষ বাধে।

তিনি আরও লেন, সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে পারভেজ গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category