Headline :
ব্রিটেনে অলিখিত ভিসা নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার আটকাল যুক্তরাষ্ট্র সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে ডেমোক্র্যাটদের উপহাস জার্সি পতাকা উন্মাদনায় দেশ হবিনন্দী ঐক্যতান সমাজ কল্যাণ সংঘের কাউন্সিল অনুষ্ঠিত, চার গুরুত্বপূর্ণ পদে নির্বাচন বিএনপিতে এক নেতা এক পদ সাবেক মেয়র মনজুর ও সাবেক এমপি সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা সবজির দাম অল্প কমলেও স্বস্তি ফেরেনি বাজারে শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সিলেট

Reporter Name / ১৭৩ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়ে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এছাড়া কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সিলেটের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। মিছিল ও সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভে গতকাল সোমবার দিনভর উত্তাল ছিল সিলেট। বিক্ষুব্ধ জনতার মিছিল থেকে কেএফসি ও বাটার কয়েকটি শো-রুম ভাঙচুর করা হয়।

জোহরের নামাজের পর নগরীর বন্দরবাজার, কোর্ট পয়েন্ট ও সুরমা পয়েন্টসহ বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, তৌহিদী জনতা, সর্বস্তরের ছাত্র-জনতাসহ বিভিন্ন ব্যানারে মিছিল বের হয়। জোহরের নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদ থেকেও মিছিল বের করেন মুসল্লীরা।

12345

নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলগুলো গিয়ে চৌহাট্টা মোড় ও পার্শ্ববর্তী শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এসময় সিলেট মিছিলের নগরীতে পরিণত হয়। মিছিল ও সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। এছাড়া নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানানো হয়।

এদিকে, মিছিল থেকে নগরীর মিরবক্সটুলায় কেএফসিতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এছাড়া দরগাগেইট ও জিন্দাবাজারসহ কয়েকটি স্থানে বাটার শো-রুম ভাঙচুর করে বিক্ষুব্ধ মুসল্লিরা। গাজায় বর্বরতম হামলার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে সিলেট নগরীর বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানও গতকাল সোমবার বন্ধ রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520