Headline :
কয়ছর এম আহমদ এর পক্ষে প্রচারনায় যুক্তরাজ্য বিএনপির নেতারা দেশের পথে। জগন্নাথপুরে বাড়ির দরজা জানালাসহ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চলতি মাসেই আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাইলে ‌‘হ্যাঁ’ ভোট দিতে হবে : উপদেষ্টা ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার, ব্যাখ্যা দিল বিসিবি রুল খারিজ, সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে নয় যুক্তরাজ্যের নর্থ ইস্ট বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত। ট্রাম্পের আক্রমণের পর মোদিকে রাহুলের কটাক্ষ বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে, আশাবাদ মন্ত্রিপরিষদ সচিবের ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০ শতাংশ

হেল্প অ্যাপে দাখিলকৃত ঘটনা প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে: ডিএমপি কমিশনার

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ঢাকা মহানগরীর গণপরিবহনে সহিংসতার শিকার নারীদের সহায়তা করতে হ্যারেজমেন্ট ইলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প) নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। এ অ্যাপে দাখিলকৃত নারীর প্রতি সহিংসতার ঘটনা প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারের এক সেমিনার হলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার কর্তৃক আয়োজিত গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক HELP (Harassment Elimination Literacy Program) অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশুদের ওপর যেকোন ধরনের সহিংসতা পীড়াদায়ক। অনেক ক্ষেত্রেই এসব ঘটনার শিকার ব্যক্তিরা তা আইনপ্রয়োগকারী সংস্থাকে অবহিত করতেও দ্বিধাবোধ করেন। তাছাড়া তাদের অভিভাবকেরা ও নানা কারণে ঘটনাগুলো গোপন রাখেন।

তিনি বলেন, গৃহকর্মীরা আমাদের সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত। অনেক সময় তারাও শ্লীলতাহানির শিকার হয়। সুনাগরিক হিসেবে গৃহকর্মীদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।

উল্লেখ্য, ‘হেল্প’ একটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রকল্প যার মাধ্যমে ঢাকা মহানগরীর গণপরিবহনে কোন নারী সহিংসতার শিকার হলে তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন, জরুরি সেবা নিতে পারবেন এবং ঘটনাটি রিপোর্ট করতে পারবেন। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যেগে পাইলট প্রকল্প হিসেবে রাজধানীর বছিলা থেকে সায়েদাবাদ সড়কে প্রাথমিকভাবে এটা বাস্তবায়ন করা হবে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হতে সায়েদাবাদ পর্যন্ত চলা বাসে কিউআর কোড স্থাপন ও এ অঞ্চলে অবস্থানরত স্বেচ্ছাসেবীদের সহায়তায় সহিংসতার শিকার নারীরা এ সেবা নিতে পারবেন।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এর সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফৌজিয়া মোসলেম, সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ। এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনেরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 523
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 523