Headline :
এনআইডিতে নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন গণঅভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লন্ডনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সংবর্ধনা, প্রবাসী মৌলভীবাজারবাসীর সঙ্গে মতবিনিময়

আন্দোলনের সময়কার ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য চপেটাঘাত’

Reporter Name / ২৪৮ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সবার অংশগ্রহণ ছিল। তার মধ্যে মেয়েদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের জুলাই বিপ্লবকে নিয়ে অনেক আজেবাজে কথা লিখে। আন্দোলনের সময়কার ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য চপেটাঘাত।

সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলে।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও আন্দোলন নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করেছে। এই আন্দোলনে সবার অংশগ্রহণ আছে। একজন মানবাধিকার কর্মী বলেছেন, ঢাকার বাইরে কীসের আন্দোলন হয়েছে? এই ডকুমেন্টারিগুলো তার প্রমাণ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

এ সময় বক্তব্য রাখেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, সমিতির সাবেক সভাপতি সফিউল্লাহ ও জাহিদ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category