গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, নিহত আরও ৫০

Reporter Name / ৬৪৯ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৪ জন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু সোমবার (৯ ডিসেম্বর) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে অবিরামভাবে চলা এই হামলায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে বেড়ে ৪৪ হাজার ৭৫৮ জনে দাড়িয়েছে। নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৬ হাজার ১৩৪ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৫০ জন নিহত এবং আরও ৮৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443