Headline :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি থেকে এক রান পিছিয়ে সাদমান যেখানেই অবৈধ স্থাপনা সেখানেই অভিযান: ডিএনসিসি প্রশাসক ভোজ্য তেলের দাম লিটারে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব কুয়েতি স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, তিনজনের মৃত্যুদণ্ড আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই আহতদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়:নাহিদ ইসলাম ইন্ডিয়া জোটের ১ নভেম্বরের সমাবেশে ককরোচ জনতা পার্টি’র সমর্থন জানুয়ারি নয়, ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৫০ প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই

ছাত্রলীগের বিরুদ্ধে কী লিখেছিলেন আওয়ামী লীগ নেতা রাজ্জাকের ছেলে

Reporter Name / ৭০৪ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ছাত্রলীগকে আক্রমণ করে ১৭ জুলাই নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের বড় ছেলে রেজওয়ান শাহরিয়ার সুমিত।

ছেলের এই পোস্টের কারণে বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তোপের মুখে পড়েন সাবেক এই মন্ত্রী। তাকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ছাত্রলীগের সাবেক নেতারা।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে বুধবার মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তার ছেলের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। তাকে ঘিরে ‘আপনি এখানে কেন’-প্রশ্ন তুলে হই-হুল্লোড় করেন কিছু ছাত্র নেতা।

রাজ্জাকের বড় ছেলে রেজওয়ান শাহরিয়ার সুমিত ফেসবুকে কোটা আন্দোলন ইস্যুতে ছাত্রলীগকে আক্রমণ করে গত ১৭ জুলাই পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘এরা (ছাত্রলীগ) বুক ফুলিয়ে যতই ‘জয় বাংলা’ বলে চেঁচাক, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ এর আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আজ এরা চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয়। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোন আদর্শের রাজনীতি- আমি জানি না, তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই, তা ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতিই চেতনাহীন, পথভ্রষ্ট, ও অর্থলোভী হয়ে যায়!’

ওই স্ট্যাট্যাসে রাজ্জাকপুত্র কবি শামসুর রাহমানের একটি কবিতার লাইন জুড়ে দেন- ‘রাজু, তুমি মেধার রশ্মি-ঝরানো চোখ মেলে তাকাও তোমার জাগরণ আমাদের প্রাণের স্পন্দনের মতোই প্রয়োজন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category