Headline :
জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্ত’র ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ রাজধানীতে আবারও বাসে আগুন মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরিতে আবেদন ফি কমছে

Reporter Name / ২৯০ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

সরকারি চাকরিতে আবেদনের ফি কমানের উদ্যোগ নিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করে দ্রুতই আদেশ জারি করবে সরকার।

আজ রবিবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

ক্রীড়া উপদেষ্টা তার পোস্টে জানিয়েছেন, ‘চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।’
এর আগে চাকরিতে আবেদনের ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি গ্রহণযোগ্য নয়।

ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, এগুলো বেকারদের সঙ্গে প্রহসন। চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category