Headline :
সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর এনআইডিতে নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন গণঅভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো : হাসনাত আব্দুল্লাহ

Reporter Name / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জালিমের ওপর উদারতা মজলুমের ওপর অত্যাচার। ফ্যাসিবাদের উৎখাত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব।

আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আব্দুল্লাহর জানাজায় কান্নাজড়িত কণ্ঠে এ কথা বলেন তিনি। আজ সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এসময় হাসনাত বলেন, আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা নিহত হয়েছেন বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যতদিন না পর্যন্ত এ ফ্যাসিস্টের মূল উৎপাটন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা শহীদি তামান্না নিয়ে রাজপথে থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুল্লাহর বাবা, বড় ভাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীসহ আরও অনেকে।

তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে জুলাই-আগস্টের যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আব্দুল্লাহ আজ মারা যান। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত আবদুল্লাহর বাড়ি যশোরের বেনাপোলে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category