Headline :
আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া অন্তত ২০ হাজার টাকা কমবে: প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে ফের সরাসরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন: সিএনএনের প্রতিবেদন ২৫ বছর পূর্বের বিস্ফোরণের ধোঁয়া-গ্যাস আজও ছড়াচ্ছে মহাশূন্যে পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চুক্তি হবে কি না তা ঠিক করবে ইরান : জেডি ভ্যান্স ইরানের ওপর চাপ তৈরি করবে চীন, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’ যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা

দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সম্মেলনে অংশ নিতে গত ১১ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে গিয়েছিলেন ড. ইউনূস।

কপ-২৯ সম্মেলনে ড. ইউনূস বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বক্তব্য রাখেন এবং বুধবার (১৩ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সভাপতিত্বে এলডিসি দেশগুলোর উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ড. ইউনূস।

এছাড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। তার বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য ছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা।বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের দ্বিতীয় বিদেশ সফর। ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। তার প্রথম সফর ছিল জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে নিউইয়র্কে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520