হবিনন্দী ঐক্যতান সমাজ কল্যাণ সংঘের কাউন্সিল অনুষ্ঠিত, চার গুরুত্বপূর্ণ পদে নির্বাচন

Reporter Name / ৩১০ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

০৫ জুন ২০২৬ তারিখে হবিনন্দী ঐক্যতান সমাজ কল্যাণ সংঘের কাউন্সিল অনুষ্ঠান উপদেষ্টা মণ্ডলীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এ সময় ২০২৬-২৭ ও ২০২৭-২৮ সেশনের জন্য সংগঠনের চারটি গুরুত্বপূর্ণ পদে সর্বসম্মতিক্রমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা হলেন—

🔹 সভাপতি: মনজুর কাদের দীপু
🔹 সাধারণ সম্পাদক: আফজাল খান
🔹 অর্থ সম্পাদক: নোমান আহমদ রাফি
🔹 প্রচার ও সাহিত্য সম্পাদক: রাহাত খান

সদস্যদের আস্থা ও ভোটে পুনর্নির্বাচিত ব্যক্তিদের নেতৃত্বে হবিনন্দী ঐক্যতান সমাজ কল্যাণ সংঘ আগামী দিনে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যবৃন্দ।

একই অনুষ্ঠানে সংগঠনের গত দুই বছরের কার্যক্রম নিয়ে প্রস্তুতকৃত দ্বিবার্ষিক প্রতিবেদন উন্মোচন করা হয়।
প্রতিবেদনে বিগত দুই বছরে সংঘের বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ২৭ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category