Headline :
জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্ত’র ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ রাজধানীতে আবারও বাসে আগুন মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

দেড় বছর পর পূর্ণাঙ্গ সিলেট মহানগর বিএনপির কমিটি

Reporter Name / ৩১৩ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সম্মেলনের প্রায় দেড় বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে সিলেট মহানগর বিএনপি। পূূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে সম্মেলনে গোপন ভোটে নির্বাচিত সভাপতি নাসিম হোসাইনকে।

পূর্ণাঙ্গ কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। সাধারণ সম্পাদকের পদে বহাল রয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী।

সোমবার (৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তথ্য জানানো হয়।
১৭০ সদস্যের কমিটিতে ডা. নাজমুল ইসলাম সিনিয়র সহসভাপতি, ও নজিবুর রহমান ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটিতে ২০ জন সহসভাপতি, ১৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ৪ জন রাখা হয়েছে।

কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category