Headline :
জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্ত’র ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ রাজধানীতে আবারও বাসে আগুন মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

৭ দিনের মধ্যে এনআইডি কার্যক্রমকে গতিশীল করার নির্দেশ ইসির

Reporter Name / ৩৪৩ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে গতিশীল করতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৭ দিনের সময় দিয়ে বিভিন্ন আবেদনের ধরণ (ক্যাটাগরি) নির্ধারণের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বুধবার এনআইডি অনুবিভাগের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম নির্দেশনাটি আঞ্চলিক কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, বিভিন্ন স্ট্যাটাসে থাকা কিছু সংশোধনের আবেদন ক্যাটাগরি করার আগেই স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে। এ সকল আবেদন ক্যাটাগরি করা ছাড়া কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারছেন না। যা জরুরি ভিত্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি করার জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরকে নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
এনআইডি আবেদনগুলো সমস্যার ধরণ অনুযায়ী ছয়টি ক্যাটাগরিতে নিষ্পত্তি করা হয়। ক্যাটাগরি না করা হলে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে আবেদন নিষ্পত্তি করা যায় না। এ গুলো তারা ফেলে রেখেছিলেন বলে জানা গেছে। তাই আঞ্চলিক কর্মকর্তাদের ক্যাটাগরি করার জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category