Headline :
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ বিকেল ৩টায় সেঞ্চুরিয়ন টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার হাতিরঝিলে কাতার প্রবাসী গুলিবিদ্ধ, আরেকজনকে কুপিয়ে জখম ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

১৫ দিনে বরিশালে ৪১৬ জেলের কারাদণ্ড

Reporter Name / ৪২৩ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ১৫ দিনে ৪১৬ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২০ লাখ ৩১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ২৫টি অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ৫৭৩টি। মামলা করা হয়েছে ৬৮৪টি। এ সময়ে ১৪ হাজার ৬৪ কেজি ইলিশ মাছ উদ্ধার করে মাদ্রাসা, এতিমখান ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এ ছাড়াও ১৫ কোটি ২৫ লাখ ৩০ হাজার ১০০ টাকা মূল্যের ৮১ লাখ ৭৮ হাজার ১০০ মিটার অবৈধ জাল উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলামে বিক্রি করে ২ লাখ ৮৯ হাজার টাকা আয় হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category