Headline :
জগন্নাথপুরে জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ পুলিশ সুপার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের তাড়াতে টিয়ারসেল ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর: পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের অনুমোদন মালদ্বীপের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির যান্ত্রিক ত্রুটি মুক্ত: সাড়ে চার ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রী ১ দিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৩১৫ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি থেকে এক রান পিছিয়ে সাদমান যেখানেই অবৈধ স্থাপনা সেখানেই অভিযান: ডিএনসিসি প্রশাসক

অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর নির্ভর করছে জাতির সাফল্য : ওসমান ফারুক

Reporter Name / ৩৬৩ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর জাতির সাফল্য নির্ভর করছে।

তিনি বলেন, যুদ্ধাপরাধের অভিযোগ এনে আমাকে নানাভাবে নাজেহাল করেছে পতিত সরকার। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কেউ প্রমাণ করতে পারবে না। দলের নেতৃত্ব শূন্য করতেই আমার বিরুদ্ধে এমন অভিযোগ দেওয়া হয়েছিল।

দীর্ঘদিন পর দেশে ফিরে শুক্রবার রাজধানীর ইন্দিরা রোডে একটি হোটেলে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন ওসমান ফারুক।
ড. ওসমান ফারুক বলেন, দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। বিদেশে থাকা অবস্থায় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও জিয়া পরিবারের উপর বিশ্বাস রেখে আগামীতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকব।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। ২০১৬ সালের মে মাসে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেসময় যুদ্ধাপরাধের অভিযোগে ওসমান ফারুকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন।

ড. ওসমান ফারুক বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় ভূমিকা পালন করতেন।

কিশোরগঞ্জ-৩ আসনের দু’বারের নির্বাচিত সংসদ সদস্যও তিনি। আগামী সপ্তাহ থেকে ওই আসনে তার নির্বাচনি এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। দেশে ফিরেই শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন ড. এম ওসমান ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category