Headline :
জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্ত’র ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ রাজধানীতে আবারও বাসে আগুন মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় দিনের মতো সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

Reporter Name / ৩৩১ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মুক্তি ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করছেন অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে তীব্র যানজট।

বুধবার বেলা সাড়ে ১২টায় ঢাকা কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে সাইন্সল্যাবে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এর আগে, আন্দোলনে যোগ দিতে সকাল থেকেই অধিভুক্ত আরও ছয়টি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজে এসে জড়ো হতে থাকেন।
এসময় বিক্ষোভ মিছিল থেকে ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’ টু জিরো টু ফোর, এফিলিয়েটেড নো মোর’ ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই’ শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানবো না’ ‘ আমার টাকা আমার নয়, ঢাবিতে নতুন হল হয়’ সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আমরা আগেও আন্দোলন করছি, রাস্তায় নেমেছি কিন্তু বৈষম্য দূর হচ্ছে না। দুই দিন আগে যখন আন্দোলনে নেমেছি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি এরপরেও আমাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি মানা হচ্ছে না। আমাদের বলা হচ্ছে বসে সমাধান করবে, কিন্তু এমন আশ্বাস আগেও পেয়েছি কিন্তু কোন সমাধান হয়নি। আমরা সমাধান চাই, স্বায়ত্তশাসিত আলাদা বিশ্ববিদ্যালয় চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category