Headline :
জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্ত’র ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ রাজধানীতে আবারও বাসে আগুন মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সমাজ থেকে নির্যাতন কমাবো : শারমীন এস মুরশিদ

Reporter Name / ৩৩২ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি সবার সমন্বয়ের মাধ্যমে আমরা সমাজ থেকে নির্যাতন কমাবো। শক্ত হাতে নিবিড়ভাবে আমরা এ কাজ করতে চাই। সমাজে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের ক্যাম্পেইন করতে হবে। ভিকটিমদের মামলাগুলো দ্রুত শাস্তির আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে সমাজ থেকে শিশু ও নারী নির্যাতন কমে আসবে।

সোমবার (২১ অক্টোবর) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি গৃহকর্মী খাদিজার শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার শিশুকে এবং ওসিসিতে আরও ভর্তিকৃত শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত শিশুদের দেখতে গিয়ে একথা বলেন। মানসিকভাবে নির্যাতনের শিকার গৃহকর্মী খাদিজাসহ অনানুষ্ঠানিক শিশুদের খোঁজখবর নেন।

এসময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও বলেন, নারী ও নির্যাতন রোধে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। হাসপাতালের ইমারজেন্সিতে যেন সিট খালি থাকে যাতে আমার শিশু ও নারীরা দ্রুত সেবা পায়। তিনি চিকিৎসক, আইনজীবী এবং পুলিশকে নির্যাতিত শিশুদের সরেজমিনে গিয়ে খোঁজখবর নেওয়ার জন্য এবং মামলা পরিচালনা করার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category