সিএমএইচে চিকিৎসা নিলেন ড. ইউনূস

Reporter Name / ২৬৯ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ত্বকের একটি ক্ষত অপসারণের চিকিৎসা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ড. ইউনূসের এ অস্ত্রোপচার করা হয়। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য ছোট অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসা শেষে প্রধান উপদেষ্টা আজ শুক্রবার সকালে পুনরায় দায়িত্ব পালন শুরু করেছেন। চলমান সংলাপের অংশ হিসেবে আগামীকাল শনিবার (১৯ অক্টোবর) কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category