Headline :
জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ পুলিশ সুপার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের তাড়াতে টিয়ারসেল ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর: পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের অনুমোদন মালদ্বীপের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির যান্ত্রিক ত্রুটি মুক্ত: সাড়ে চার ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রী ১ দিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৩১৫ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি থেকে এক রান পিছিয়ে সাদমান

ডা. সজিব হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

Reporter Name / ৩৩২ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চিকিৎসক সজিব সরকারকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

রবিবার (২২সেপ্টেম্বর) নিহত সজিবের বাবা আব্দুল হালিম সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজকেরটিসহ মোট ২৯টি পৃথক অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে ১১টি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়েছে। বাকিগুলো তদন্ত সংস্থায় দাখিল করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ১৮ জুলাই নিহত সজীব সরকার তার ভাই আব্দুল্লাহকে উত্তরা এলাকার একটি মাদরাসা থেকে তার নরসিংদী বাড়িতে আনার উদ্দেশে গেলে পথিমধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

উত্তরা আজমপুর রাজউক কমার্শিয়াল মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category