Headline :
ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বিএনপির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র: দুলু ভোট দেওয়ার গোপন কক্ষের ছবি তোলা যাবে না: ইসি সচিব কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার: বিডা চেয়ারম্যান ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

শেখ হাসিনা দেশের মানুষকে ক্রীতদাস করে রেখেছিলেন : রিজভী

Reporter Name / ২০৫ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লীর গ্যারান্টি নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। এ জন্য গুম, খুন থেকে শুরু করে সবধরণের অপরাধ তিনি করে গেছেন। দেশের মানুষকে শেখ হাসিনা ক্রীতদাস করে রেখেছিলেন।

সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের যতরপুরস্থ বাসায় গিয়ে বুধবার বিকেলে তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। রিজভী বলেন, ‘দিল্লী এদেশের অপরাধীদের আশ্রয় দেয়, কিন্তু সীমান্তে বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করে। আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা হাসিল করেছেন শেখ হাসিনা।’

রিজভী আরও বলেন, ‘প্রশাসনে এখনো দুর্নীতিবাজেরা রয়ে গেছে। তাদের হাতে প্রচুর টাকা। তারা যেকোনো সময় স্যাবোটাজ করতে পারে। দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে। পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে, যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।’
একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে দাবি করে দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন রিজভী। তিনি বলেন, ‘মুক্তচিন্তার মানুষদের হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে।’ এছাড়া আরও যত কালো আইন আছে, তা এখনো বাতিল হলো না কেন- এমন প্রশ্ন তুলেন তিনি।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী ও ‘আমরা বিএনপি পরিবার’র নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)