Headline :
জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্ত’র ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ রাজধানীতে আবারও বাসে আগুন মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসএফের হাতে বাংলাদেশি কিশোরী হত্যায় ঢাকার তীব্র প্রতিবাদ

Reporter Name / ৩৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসকে গুলি করে হত্যার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদ নোটে বাংলাদেশ এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবাদপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক এবং এই ধরনের কর্মকাণ্ড ‘সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নীতিমালা, ১৯৭৫’ এর বিধান লঙ্ঘন করে। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সকল সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদেরকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।’
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ১৩ বছর বয়সী বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস বিএসএফের গুলিতে প্রাণ হারান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category