Headline :
মোটরসাইকেল উদ্ধার: তাহসিফের মৃত্যুর ঘটনা তদন্তে নতুন মোড় যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩ ডেঙ্গু-হামে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৪৩৩ জন রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর জয় ইতিহাস সৃষ্টি করল পাবনায় বিলে পলিথিনের ঘরে বজ্রপাত: একসঙ্গে ৬ তরুণের মৃত্যু প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব, তদন্তে চার সদস্যের কমিটি জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ পুলিশ সুপার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের তাড়াতে টিয়ারসেল ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী

ব্যাংক খাত সংস্কারের জন্য ‘ব্যাংকিং কমিশন’ গঠনের সিদ্ধান্ত

Reporter Name / ৪১৩ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আজ রবিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সভায় ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়। এসময় ব্যাংকিং খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংকিং কমিশন গঠন করে দ্রুত কার্যক্রম গ্রহণ করারও সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, সভায় কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়। চাহিদা ও যোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনতে মুদ্রানীতি সংকোচনমূলক অবস্থায় ধরে রাখা এবং একই সঙ্গে সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটানোর বিষয়েও সিদ্ধান্ত হয়। এছাড়া বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড ১ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে দ্রুতই আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য ফিরে আসার বিষয়ে আশাবাদও ব্যক্ত করা হয়েছে।

আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরির সিদ্ধান্ত হয় সভায়। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার ১০০ দিনের মধ্যে এটি প্রকাশ করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category