Headline :
জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্ত’র ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ রাজধানীতে আবারও বাসে আগুন মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশি কূটনৈতিকদের কেউ সেনানিবাসে অবস্থান করছেন না : আইএসপিআর

Reporter Name / ৩৭৭ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

করছেন না বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশনসমূহ নিরাপত্তা জোরদারের জন্য বারবার অনুরোধ করে। সে সময় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে একমাত্র সক্রিয় সেনাবাহিনীর নিকট তারা নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায়। এ প্রেক্ষিতে, ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তা বিধানে উল্লেখযোগ্য সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়, যা বর্তমানে চলমান রয়েছে।

উল্লেখ্য, ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুধুমাত্র অসামরিক সদস্যদের ঢাকা সেনানিবাসসহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। পাশাপাশি কিছু সংখ্যক সদস্য নিজ নিজ কনস্যুলেট ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় উক্ত স্থানসমূহের নিরাপত্তা প্রদান করা হয়। এ ছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কিছু সংখ্যক রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা প্রদান করা হয়। এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্যাদি প্রদান করা হয়েছে।
বর্তমানে সেনানিবাসের অভ্যন্তরে বৈদেশিক মিশনসমূহের কোনো ব্যক্তিবর্গ অবস্থান করছে না। এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category