Headline :
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ আর রাজনীতিতে ফিরতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি

Reporter Name / ৬৩৮ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

আগামী নভেম্বরে তিন দিনের সফরে ওয়াশিংটন যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।

মঙ্গলবার সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছে।

প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৭ নভেম্বর ওয়াশিংটন সফরে যাবেন এবং পরের দিন তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চাইছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।

আলোচনাধীন এই চুক্তিটি যুক্তরাষ্ট্র ও কাতারের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির মতো হতে পারে। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে কাতারের ওপর কোনো সশস্ত্র হামলা হলে সেটিকে যুক্তরাষ্ট্রের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তিটি হয় এক মাস আগে। সে সময় ইসরায়েল দোহায় হামাস নেতাদের ওপর বিমান হামলা চালিয়ে হত্যাচেষ্টা চালিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category