Headline :
সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস- সাংবাদিক ও সংবাদ মাধ্যমের মালিক গ্রেপ্তারে নিতে হবে সংশ্লিষ্ট আদালতের পূর্বানুমতি বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বটমস গণ–অভ্যুত্থানের পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা শুরু ১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর শ্রমিকদের ঢাল বানিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন রসুলগঞ্জ বাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ অনুষ্ঠান সম্পন্ন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় অনুষ্ঠিত

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে এনসিপির সাক্ষাৎ

Reporter Name / ২৮২ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এছাড়াও অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা।

মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে জ্যাকবসনের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের এই বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। এনসিপির পক্ষ থেকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

এনসিপি সূত্রে জানা যায়, বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে মতবিনিময় হয়। এনসিপির জুলাই পদযাত্রায় দেশের প্রায় সবকটি জেলায় সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক সাড়া নিয়েও আলোচনা হয়।

বৈঠকে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট, এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে সোমবার অস্ট্রেলিয়ার হাইক‌মিশনারের স‌ঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাতের তথ্য জানায় ঢাকার অস্ট্রেলিয়া হাইক‌মিশন। তবে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিন আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎ অনুষ্ঠানে এন‌সিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ অন‌্য নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

হাইক‌মিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে অস্ট্রেলিয়া হাইকমিশন এন‌সিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। আমরা অস্ট্রেলিয়া-বাংলাদেশের সম্পর্ক শ‌ক্তিশালী করার পাশাপা‌শি এন‌সি‌পির নী‌তিগত অগ্রা‌ধিকার নি‌য়ে আলোচনা ক‌রে‌ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category