Headline :
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বটমস গণ–অভ্যুত্থানের পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা শুরু ১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর শ্রমিকদের ঢাল বানিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন রসুলগঞ্জ বাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ অনুষ্ঠান সম্পন্ন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় অনুষ্ঠিত সুনামগঞ্জ-৪ আসনের এমপি নূরুল ইসলাম নুরুল এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা শুরু ১ ডিসেম্বর

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।

বুধবার (৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার আবেদন ফরম পূরণের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। পরীক্ষার ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার রসিদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

পরীক্ষার্থীদের তত্ত্বীয় প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি বিষয়ের জন্য ২৫ টাকা ফি দিতে হবে। এর সঙ্গে কেন্দ্র ফি বাবদ দিতে হবে ৪৫০ টাকা। সে হিসাবে এক বিষয়ে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের মোট ৬০০ টাকা জমা দিতে হবে।

পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ও ফরম পূরণের তালিকা শিগগিরই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফি জমা দেওয়ার এক দিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নেওয়া হবে। তালিকার প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর থাকতে হবে। পরীক্ষার্থীর স্বাক্ষরসহ তালিকার প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category