Headline :
সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস- সাংবাদিক ও সংবাদ মাধ্যমের মালিক গ্রেপ্তারে নিতে হবে সংশ্লিষ্ট আদালতের পূর্বানুমতি বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বটমস গণ–অভ্যুত্থানের পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা শুরু ১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর শ্রমিকদের ঢাল বানিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন রসুলগঞ্জ বাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ অনুষ্ঠান সম্পন্ন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় অনুষ্ঠিত

‘দেশটা তোমার বাপের নাকি’ গেয়ে পালিয়ে থাকতে হয়েছিল মৌসুমীকে

Reporter Name / ২৭৭ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

জুলাই গণ–অভ্যুত্থানে আন্দোলনকারীদের অনুপ্রেরণা জুগিয়েছিল সংগীতশিল্পী মৌসুমী চৌধুরীর গাওয়া গান ‘দেশটা তোমার বাপের নাকি’। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই প্রতিবাদী গান শুধু সুরেই নয়, সাহসেও দাগ কেটেছে দেশের রাজনৈতিক ইতিহাসে। তবে এই গানের জন্য চড়া মূল্যও দিতে হয়েছিল শিল্পীকে, কয়েকবার পালিয়ে থাকতে হয়েছিল তাকে।

গানটি নিয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মৌসুমী চৌধুরী বলেন, ‌‘২০২৩ সালে গানটি রেকর্ড করি, লেখক আমার গুরু ইথুন বাবু। এরপর রাজশাহীর বিএনপির সমাবেশে এটি গাই। গানটি নিয়ে সারা দেশে ঘুরেছি। তখনকার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গান করা মানেই ছিল জীবনের ঝুঁকি নেওয়া। অনেক হুমকি পেয়েছি, বাসা পরিবর্তন করতে হয়েছে, এমনকি গ্রামের বাড়ি থেকেও হুমকি আসত।’

তিনি জানান, ‌২০২৩ সালের ২৮ অক্টোবরের পর তাকে দীর্ঘ সময় পালিয়ে থাকতে হয়। তখন সবচেয়ে বেশি সময় গা-ঢাকা দিয়েছিলাম।

রাজনীতিতে সম্পৃক্ততার কথা স্বীকার করে মৌসুমী জানান, ‌‘আমি বিএনপির সঙ্গে যুক্ত হয়েছি গান দিয়েই। মনে হয়েছে, শুধু অস্ত্র নয়, গান দিয়েও লড়াই করা যায়। যদি কণ্ঠই আমার অস্ত্র হয়, তাহলে আমি কেন পিছু হটব? আমি ভালোবেসে দেশের জন্য কাজ করছি, কোনো পদ-পদবির আশায় নয়।’

তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন যখন তুঙ্গে, তখন গানটি মানুষের মুখে মুখে ফিরেছে। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুতে তিনি মর্মাহত হন, ‘শিক্ষার্থীরা তো দেশের ভবিষ্যৎ, তাদের রক্ত ঝরা আমাদের বিবেক নাড়া দিয়েছে।’

সাম্প্রতিক সময়েও থেমে নেই মৌসুমী চৌধুরীর প্রতিবাদী সুর। এই সপ্তাহেই ‘এ যুদ্ধ কবে হবে শেষ’ শিরোনামে একটি নতুন গান প্রকাশ করেছেন তিনি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক অস্থিরতা নিয়ে এই গান তৈরি করেছেন বলে জানান মৌসুমী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category