Headline :
এনআইডিতে নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন গণঅভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লন্ডনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সংবর্ধনা, প্রবাসী মৌলভীবাজারবাসীর সঙ্গে মতবিনিময়

কারাগারে বন্দীদের বিশেষ সুবিধা, দর্শনার্থীদের ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ২৯১ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

কারাগার সূত্রে জানা গেছে, ৮ জুন থেকে ১০ জুন পর্যন্ত তিন দিন বন্দীরা নিজ বাড়িতে রান্না করা খাবার গ্রহণ করার সুযোগ পাচ্ছেন। এ সময় স্বজনরা নির্বিঘ্নে কারাগারে খাবার নিয়ে প্রবেশ করতে পারছেন। দর্শনার্থীদের কারা কর্তৃপক্ষ ফুল দিয়ে বরণ করছেন, তপ্ত রোদে ক্লান্ত স্বজনদের জন্য রাখা হয়েছে সুপেয় পানির ব্যবস্থা। ঈদের এই আনন্দঘন সময়ে তা যেন এক মানবিক উদ্যোগের দৃষ্টান্ত।

এছাড়া ঈদের তিন দিনের মধ্যে যেকোনো একদিন বন্দীরা তাদের স্বজনদের সঙ্গে মুঠোফোনে ৫ মিনিট বিনামূল্যে কথা বলার সুযোগ পাচ্ছেন। খাবারের তালিকায় রাখা হয়েছে মৌসুমী ফল—লিচু ও কাঁঠাল।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এজি মামুদ বলেন, ‘ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহায় আমরা বন্দীদের জন্য সর্বোচ্চ মানবিকতা প্রদর্শনের চেষ্টা করছি। তারা বাসায় রান্না করা খাবারসহ মৌসুমী ফল পাচ্ছেন। নিয়মিত দর্শনার্থীদের ফুল দিয়ে বরণ করা হচ্ছে, রয়েছে পানীয় জলের ব্যবস্থাও।’

তিনি আরও জানান, স্বজনদের আনিত খাবার পরীক্ষা-নিরীক্ষা করেই বন্দীদের পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত সাক্ষাৎসূচির বাইরেও ঈদের এই তিন দিনের যেকোনো একদিন বন্দীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকছে।

উল্লেখ্য, বর্তমানে এই কারাগারে মোট ৩১০ জন বন্দী রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category