Headline :
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে অনেক সময় ভাষা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি ঠিক হবে বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখে : তারেক রহমান তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

রাষ্ট্রের ক্ষতি হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে : দুদক চেয়ারম্যান

Reporter Name / ২৬৫ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি দমনে আমাদের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে জনপ্রত্যাশিত বিষয়গুলো। যেসব বড় বড় দুর্নীতির কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে— সেসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। দুর্নীতিবাজরা যাতে ছাড় না পায়, সেই কাজগুলো জোর দিয়ে করা হবে।

বুধবার সন্ধ্যায় দুদক থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

এর আগে, বিকেল সাড়ে ৩টায় দুদক চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দেন ড. মোহাম্মদ আবদুল মোমেন।

দুদকের নতুন চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমনে সাধ্যমতো চেষ্টা করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে নিজেদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করা হবে। আমার বিরুদ্ধেও অভিযোগ আছে। সেগুলো আপনারা (সাংবাদিকদের) তদন্ত করে দেখতে পারেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত আমার বিরুদ্ধে দুদক অনুসন্ধান ও তদন্ত করেছে। শেষ পর্যন্ত কিছুই পায়নি। এটা একটা হয়রানি বলে মনে হয়।

এর আগে, মঙ্গলবার বিকেলে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, দুদক আইন, ২০০৪-এর ৫ (১) ধারার বিধানমতে ড. মোহাম্মদ আবদুল মোমেনকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520