Headline :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি থেকে এক রান পিছিয়ে সাদমান যেখানেই অবৈধ স্থাপনা সেখানেই অভিযান: ডিএনসিসি প্রশাসক ভোজ্য তেলের দাম লিটারে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব কুয়েতি স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, তিনজনের মৃত্যুদণ্ড আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই আহতদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়:নাহিদ ইসলাম ইন্ডিয়া জোটের ১ নভেম্বরের সমাবেশে ককরোচ জনতা পার্টি’র সমর্থন জানুয়ারি নয়, ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৫০ প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ৩১৩ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যমত জরুরি। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে।

রাজধানীর ইস্কাটনের বি আই আই এস এস মিলনায়তনে আজ শনিবার রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংযুক্ত করার কথাও বলেন তিনি।

এই ইস্যুতে চীন ও ভারতকে কীভাবে পাশে পাওয়া যাবে তা নিয়েও কাজ করার জরুরি বলে মন্তব্য করেন উপদেষ্টা।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভূরাজনীতিকে প্রভাবিত করছে রোহিঙ্গা ইস্যু। দেশের অর্থনৈতিক ব্যবস্থায় প্রভাব ফেলছে। রোহিঙ্গাদের মানবিকভাবে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের শিক্ষা, চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। পাশাপাশি তাদের আয়ের ব্যবস্থাও করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category