Headline :
জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্ত’র ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ রাজধানীতে আবারও বাসে আগুন মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় দুজনের বিরুদ্ধে ব্যবস্থা

Reporter Name / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সুইজারল্যান্ডে আইন, বিচার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা ড. আসিফ নজরুলকে জেনেভায় হেনস্থার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তৌফিক হাসান বলেন, ওই ঘটনায় জেনেভা মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। আর মিশনের স্থানীয় কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজানকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, উপদেষ্টা ড. আসিফ নজরুল জেনেভায় আইএলও অফিসে এক বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পথে ৬ নভেম্বর জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category