Headline :
জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্ত’র ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ রাজধানীতে আবারও বাসে আগুন মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন নির্বাচনের ব্যালট পেপারে বাংলা ভাষা

Reporter Name / ৩১২ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

পুরো বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস- কে হচ্ছেন ৪৭তম প্রেসিডেন্ট, সেই আলোচনা সবখানে।

এর মধ্যেই জানা গেল, এবারের নির্বাচনের ব্যালট পেপারেও জায়গা করে নিয়েছে বাংলা ভাষা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে। নিউইয়র্কে ২০০টিরও বেশি ভাষা ব্যবহৃত হয়। বৈচিত্র্যময় এ ভাষার সমাহার শহরটিকে অনন্য করেছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ইংরেজি ছাড়া মাত্র চারটি অতিরিক্ত ভাষা ব্যবহৃত হবে। এর মধ্যে এ অঞ্চলের ভাষার প্রতিনিধিত্বকারী ভাষা হিসেবে স্থান পেয়েছে বাংলা।
নিউইয়র্ক সিটির নির্বাচনী বোর্ডের নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান বলেন, আমাদের ইংরেজির পাশাপাশি চারটি অন্য ভাষা রাখতে হবে। সেগুলো হলো- চীনা, স্প্যানিশ, কোরিয়ান ও বাংলা।

ব্যালট পেপারে বাংলা ভাষার অন্তর্ভুক্তি কেবল একটি অনুগ্রহ নয়, বরং এটি একটি আইনগত বাধ্যবাধকতা। মার্কিন নির্বাচনে ২০১৩ সালে প্রথমবার বাংলা ভাষায় ব্যালট পেপার ছাপা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category