Headline :
সত্যিই কি ‘লন্ডনে হামলা চালাবে ইরান’, ইসরায়েলের দাবি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট স্বজনের কাছে ফিরছে সবাই মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

ঢাবি শিবির সভাপতির নামে অনলাইনে মিথ্যাচারের অভিযোগ, থানায় জিডি

Reporter Name / ২২২ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি মো. আবু সাদিকের (কায়েম) নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবু সাদিক।

শুক্রবার (৪ অক্টোবর) ‘অপরাজেয় বাংলা’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপ ও অজ্ঞাতনামা পোস্টকারীর নামে জিডি করেন শিবির সভাপতি।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘আমি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। গতকাল ৩ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬টার দিকে ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামীয় একটি ফেসবুক গ্রুপে ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার টেমপ্লেট ব্যবহার করে আমাকে কোট করে একটি ছবি/তথ্য কার্ড পোস্ট করা হয়। যেখানে লেখা আছে ‘শিবির এ পর্যন্ত যাদের রগ কেটেছে, তারা কেউ ঈমানদার ছিল না। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়িম’। যা একটি স্পষ্ট মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক পোস্ট। আমাকে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে হেয় প্রতিপন্ন ও অপমান করার জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য দল মতের মানুষদের মাঝে সাম্প্রদায়িক শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করে বিশৃঙ্খলা ঘটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্যে ষড়যন্ত্রমূলকভাবে উক্ত পোস্টটি করা হয়েছে। পোস্টটি এনোনিমাস করা হয়েছে এবং পোস্টকারী উক্ত গ্রুপের এডমিনদের পরিচিত। আমার জান, মাল ও সম্মানের ক্ষতি করার জন্যে উক্তরূপ মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’
সাধারণ ডায়রির বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন। তিনি বলেন, ‘ঢাবি শিবির সভাপতি হ্যারাসমেন্টের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে এ বিষয়ে তদন্ত করবে ডিএমপির সাইবার ব্রাঞ্চ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520