Headline :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি থেকে এক রান পিছিয়ে সাদমান যেখানেই অবৈধ স্থাপনা সেখানেই অভিযান: ডিএনসিসি প্রশাসক ভোজ্য তেলের দাম লিটারে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব কুয়েতি স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, তিনজনের মৃত্যুদণ্ড আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই আহতদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়:নাহিদ ইসলাম ইন্ডিয়া জোটের ১ নভেম্বরের সমাবেশে ককরোচ জনতা পার্টি’র সমর্থন জানুয়ারি নয়, ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৫০ প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই

ইজারা দেওয়া হচ্ছে বেনজীরের সাভানা ইকো পার্ক

Reporter Name / ৩২২ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জ সদর উপজেলায় অবস্থিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক ইজারা দেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সম্প্রতি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

বুধবার গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়েছে, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে প্রবেশ, রাইড, কটেজ, ফলবাগান ও পুকুর বছর ভিত্তিক দরপত্র আহ্বানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। ইজারা দেওয়ার পর নিয়োগকৃত রিসিভারকে এ সংক্রান্ত প্রতিবেদন এ আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিসিভারদের (গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা এবং গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক) পক্ষে ইজারা দেওয়ার অনুমতির আবেদন করেছিলেন। (পারমিশন পিটিশন নম্বর-২৬৯/২০২৪)।

২০১৫ থেকে ২০২০ সালে র‌্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকাকালে বেনজীর আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এ পার্কে জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে কেনা হয়েছে। এছাড়া অনেক জমি দখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category